সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: মধুশ্রী বন্দ্যোপাধ্যায়

মধুশ্রী বন্দ্যোপাধ্যায়
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনীয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক, তাঁর গ্রন্থ 'প্রাগিতিহাস-ভারতবর্ষে পরিযান ও জাতিগোষ্ঠী গঠন' মুজাফ্ফর আহমদ স্মৃতি পুরস্কার পেয়েছে। অন্যান্য প্রকাশিত গ্রন্থ 'ধর্ম সংস্কৃতি ও রাজনীতি-ছিন্ন চিন্তার ককটেল', 'প্রাগিতিহাসের আগে-প্রাণের সংক্ষিপ্ত ইতিহাস', 'ধর্মের সূচনা ও দেবতার জন্ম', 'ডুয়ার্সে তেভাগার ঢেউ'।
আরও দুই সহকর্মীর সঙ্গে একত্রিতভাবে সম্পাদনা করেছেন, ইতিহাস তথ্য ও তর্কর উদ্যোগে প্রকাশিত গ্রন্থ 'বঙ্গ ইতিহাস প্রবাহ'।
যখন মানুষ আফ্রিকায় চামড়া পরছে, শিশুকে কবর দিচ্ছে, পাথরের ওপরে ক্রশহ্যাচ আঁকছে, তখন ইউরোপে ‘নিয়েণ্ডারথাল’রা কেমন আছে? তারা কেমন জীবন কাটাচ্ছে? আধুনিক মানুষ, ‘নিয়ান্ডারথাল’ ও ‘ডেনিসোভান’ উদ্ভূত হয়েছে একই পূর্বপুরুষ থেকে। ‘হোমো ইরেক্টাস’-এর যে মূল শাখাটি আফ্রিকাতে ছিল তাদের উত্তরসূরি হল ‘হোমো হাইডেলবার্গেনসিস’। ‘হোমো হাইডেলবার্গেনসিস’-রা পৃথিবীতে ছিল ৮ থেকে ৩ লক্ষ বছর আগে পর্যন্ত। থাকত পূর্ব ও দক্ষিণ আফ্রিকা, ইউরোপ, চীন, জাপানে। ওরা আগুনের প্রারম্ভিক ব্যবহার জানত, হাতে থাকত কাঠের বল্লম। ‘হোমো হাইডেলবার্গেনসিস’ থেকে উদ্ভূত তিন জ্ঞাতি ভাই আধুনিক মানুষ, ‘নিয়ান্ডারথাল’ ও ‘ডেনিসোভান’।