সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: বিশ্বজিৎ রায়

বিশ্বজিৎ রায়
ড. বিশ্বজিৎ রায় ‘পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয়, সোনাপুর’ আলিপুরদুয়ারের ভূগোল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এছাড়াও তিনি দেবগ্রাম দেবলরাজা পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতি সংস্থা গাংনাপুর, নদিয়ার কার্যকরী সভাপতি।
পথ নিয়ে বই-পুঁথি ঘাঁটাঘাঁটির মাঝেই একদিন সহযাত্রীর চালানো গান কানে ঢুকলো। বেয়ারা মগজে সরল সমাধান ছেড়ে (আমার মতো পাথর আর জঙ্গলের কারবারিদের যা স্বাভাবিক) চিন্তা এল, পথ তাদের কাছে প্রিয় কেন? উত্তর এল, এ পথ তাদের কাছে পিচ ঢালা এক সরলরেখা নয়। বরং তাদের মন দেওয়া-নেওয়ার ক্ষেত্র, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অনেক গল্প, অনেক স্মৃতি। এ পথ তাই কেবল অস্তিত্ব নয়, বহুস্তরের চেতনাযুক্ত এক সত্তা। পথকে শুধু পিচ ঢালা বা মাটির সরলরেখা হিসেবে না দেখে, প্রতিটি খাঁজে-ভাঁজে লুকিয়ে থাকা অজস্র গল্পকে চিনতে সাহায্য করেছে যে তিনটি বই- আজ সেই তিন বইয়ের আলোয় আপনাদের শোনাবো সিল্ক রুট ও ডুয়ার্স পথের কথা।