সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: ড. মো. শাহিনুর রশীদ

ড. মো. শাহিনুর রশীদ
শিক্ষক। প্রাচীন বাংলার সমাজ ও প্রযুক্তির ইতিহাস গবেষক।
চুন জৈব ও অজৈব উপাদান থেকে উৎপাদিত একটি পদার্থ। এর নানাবিধ ব্যবহার থাকলেও ইতিহাসে নির্মাণ-উপকরণ হিসাবেই অধিক উল্লেখ পাওয়া যায়। তাই নির্মাণ-উপকরণ হিসাবে চুনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা যতটা বিদিত, চুন উৎপাদন প্রযুক্তির ইতিহাস ততটা নয়। চুন উৎপাদিত পণ্য হওয়ায় এর কাঁচা-উপকরণের লভ্যতা, সংগ্রহ, উৎপাদন-প্রযুক্তি, আর্থিক মূল্য, উৎপাদক এবং সমাজে এর উৎপাদন ব্যবস্থার প্রভাব বিষয়ক আলোচনা অধিক গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যান্য অঞ্চলের ন্যায় বাংলা অঞ্চলেও নির্মাণ, শিল্পকলা, চিকিৎসা, নেশা, কাগজ উৎপাদন প্রভৃতি কাজে চুনের ব্যাপক ব্যবহার প্রচলিত ছিল। প্রচলিত তথ্য মতে বাংলা অঞ্চলে চুনের প্রাচীনত্ব সর্বাতীত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক পর্যন্ত প্রমাণিত হয় এবং চুন বিষয়ে এর চেয়ে প্রাচীন তথ্য পাওয়া যায় না। তবে চুন ও চুন-উৎপাদন সম্পর্কিত বাংলা প্রত্ন-শব্দ বা শব্দের ব্যুৎপত্তি (etymology) ব্যবহার করে চুন উৎপাদন প্রযুক্তির ইতিহাস পুনর্গঠন করা সম্ভব। এই প্রবন্ধে সংশ্লিষ্ট বাংলা শব্দের প্রত্নতাত্ত্বিক (etymologycal) তথ্য ও এগুলোর সামাজতাত্ত্বিক ব্যাখ্যার সাহায্যে প্রস্তাব করা হয়েছে যে, চুন ও চুন-উৎপাদন প্রযুক্তি ও সংশ্লিষ্ট সংস্কৃতির সাথে বাংলা অঞ্চলে আর্যপূর্ব অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর নিবিড় সম্পর্ক ছিল।