সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: মানবেশ চৌধুরী

লেখক প্রগতির পক্ষে এক পথিক, জীবনের সঙ্গে সংপৃক্ত থাকতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। দক্ষিণ দিনাজপুর জেলার পুরাকৃর্তিগুলির বিষয়ে তিনি আগ্রহী অন্বেষক।
পীর সৈয়দ করম আলী শাহ ফকির-এর আদি বাড়ি বিষয়ে কিঞ্চিত ভ্রান্তি নিরসনের জন্য এসেছিলাম কটকিহারি গ্রামে সৈয়দ মহম্মদ আলী শাহ ফকির-এর কাছে। বাইর বাড়িতে তখন তাঁর পুত্র সৈয়দ আলী সংসারের টুকটাক কাজ করছেন। চুলায় বাঁশ-পাতারি দিয়ে আগুন জ্বালিয়ে আতব চাল গুড়োর গোলা দিয়ে চালের রুটি বানাচ্ছেন তাঁর স্ত্রী। সামনে কয়েকজন নারী বসে আছেন, বুঝতে পারলাম তারা এই বাড়িরই সদস্য। চালের গোলার রুটি সাধারনত শক্ত হয়, কিন্তু এই রুটিগুলো মনে হচ্ছে নরম। সেই রুটি সাধারণত পাতলা হয়, কিন্তু এগুলো মোটা এবং হলুদ। রুটি খাবার লোভ হল। চাইতেই, কয়টা রুটি দিল খেতে। চিবিয়ে দেখি নরম বটে, কিন্তু ঝাল এবং লবণাক্ত। অন্যান্য মসলাও তাতে দেওয়া আছে। আমি চিনি বা গুড় চাইলাম। সৈয়দ আলী নিয়ে এল গুড়ের ছোটো ছোটো চৌকোনা কিউব। গোয়া থেকে বাড়ি ফেরার সময় নিয়ে এসেছে। সে পরিযায়ী শ্রমিক। আবার চলে যাবে কাজের জায়গায়।