সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

লেখক: রাখী মণ্ডল

রাখী মণ্ডল
রাখী মণ্ডল বর্তমানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে আরব ও ইসলামিক স্টাডিজ বিভাগে গবেষণারত। তাঁর গবেষণার আগ্রহের মূল ক্ষেত্র হলো Cultural Politics; পাশাপাশি তিনি লিঙ্গ রাজনীতি, রাষ্ট্র ও শ্রমজীবী শ্রেণির মধ্যেকার রাজনীতি এবং ধর্ম-রাজনীতির পারস্পরিক সম্পর্ক নির্ধারণেও বিশেষ ভাবে আগ্রহী।
শ হরকে আমরা সাধারণত দেখি স্থাপত্য, অর্থনীতি, প্রশাসন কিংবা জনসংখ্যার পরিসংখ্যানের মধ্যে দিয়ে একটি দৃশ্যমান, মানচিত্রায়িত এবং শাসিত পরিসর হিসেবে। কিন্তু শহর কি কেবল দৃশ্যমান? শহর কি কেবল রাস্তাঘাট, ভবন এবং নাগরিক পরিকাঠামোর সমষ্টি? নাকি শহরকে বোঝার জন্য আমাদের প্রবেশ করতে হবে সেইসব অদৃশ্য স্তরে, যেখানে ইতিহাস কাগজে লেখা হয় না, বরং লেখা হয় শরীরে, গন্ধে, স্বপ্নে, অনুভূতিতে? এই নিবন্ধ সেই অদৃশ্য স্তরগুলির দিকে তাকানোর একটি প্রয়াস মাত্র, যেখানে ‘গন্ধ’ এবং ‘স্বপ্ন’ মিলিত হয়ে গড়ে তোলে শহরের এক অবচেতন আর্কাইভ, এবং যেখানে জাত ও স্বাস্থ্যব্যবস্থা গভীরভাবে বিন্যস্ত থাকে ক্ষমতা, বর্জন এবং স্মৃতির রাজনীতিতে।
ভারতের স্বাধীনতার ইতিহাসে সাধারণত ‘সময়’কে নিরপেক্ষ বলে ধরে নেওয়া হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্টকে একটি ‘রূপান্তরের মুহূর্ত’ হিসেবে কল্পনা করে বলা হয় — ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছে, নতুন ভারত রাষ্ট্র জন্ম নিয়েছে, এবং ভারতীয় নাগরিকত্বের যাত্রা শুরু হয়েছে। এই ইতিহাসে ‘সময়’ যেন একটি স্বচ্ছ ধারাবাহিক রেখা — যার উপর দিয়ে ভারত ধীরে ধীরে এগিয়ে গেছে আধুনিকতার দিকে। কিন্তু এই ‘সময়’ কি সত্যিই নিরপেক্ষ ছিল? রাষ্ট্রের ‘সময়’ কি সকলের জন্য সমানভাবে প্রবাহিত হয়েছিল? নাকি ‘সময়’ নিজেই হয়ে উঠেছিল একটি শাসনপ্রযুক্তি — যার মাধ্যমে মানুষকে অপেক্ষায় রাখা, মানুষের কাজকে বিলম্বিত করা, এবং ক্লান্ত করে তোলা হয়েছিল?