সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

বিশিষ্ট ব্যক্তি এবং স্থান

সত্যেন্দ্রনাথ বসু এ’যুগের এক বিস্ময়কর প্রতিভা। তাঁর প্রতিভার বহুমুখী স্ফুলিঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সত্যেন্দ্রনাথ শুধু বিজ্ঞানের উপাসক ছিলেন না, তিনি ঐতিহাসিক, সাহিত্যিক, সমালোচক, ভাষাবিদ, সঙ্গীতশাস্ত্রজ্ঞ। জ্ঞানের প্রায় সমস্ত রাজপথেই ছিল তার অবাধ বিচরণ। সত্যেন্দ্রনাথের প্রিয় বন্ধু দিলীপকুমার রায় তাঁর স্মৃতিচারণে শুনিয়েছেন সে কথা। “সংস্কৃতজ্ঞদের সঙ্গে সংস্কৃত, ঐতিহাসিকদের সঙ্গে ইতিহাস, প্রত্নতত্ত্ববিদের সঙ্গে প্রত্নতত্ত্ব, গীতজ্ঞদের সঙ্গে সঙ্গীত, কবিদের সঙ্গে কাব্য-কোনো আলোচনাতেই ও পেছপা হত না। এমন সব মন্তব্য করত যে বিশেষজ্ঞরা খুশি না হয়ে পারতেন না। অন্তত সঙ্গীত ও সাহিত্য নিয়ে আমি এবং ওর আরও নানা বন্ধু ওর সঙ্গে বহুবারই আলোচনা করে বিশেষ লাভবান হয়েছি একথা হলপ করে বলতে পারি।"